আল মামুন | ০৮:৩৪ পিএম, ২০২০-১২-৩১
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রিছাং ঝর্ণায় বেড়াতে গিয়ে ঝর্ণার গভীর পানিতে ডুবে অপু চন্দ্র দাশ (২৪) ও প্রীতম দেব নাথ (২৩) নামে দুই যুবকের প্রাণ গেল।বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত প্রীতম দেব নাথ খাগড়াছড়ি সদরের রুখাই চৌধুরী পাড়ার মৃত দুলাল দেবনাথ‘র ছেলে এবং অপু চন্দ্র দাশ লক্ষীপুরের সদর উপজেলা ভাঙ্গাখা গ্রামের বাসিন্দা দেবব্রত দাশ। অপু লক্ষীপুরের মাদানে মামা বাড়িতে থাকতো।
স্থানীয় সুত্রে জানা গেছে, রিছাং ঝর্ণার উপরে দিকে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরের দিকে দুই যুবক ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় ঝর্ণার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। বিকেলের দিকে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সেনাবাহিনীর সহায়তায় মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত অপু চন্দ্র দাশ‘র বন্ধু সোহেল এ প্রতিনিধিকে মুঠোফোনে জানান, স্বপ্নীল নামে এক ছাত্রের মায়ের বাবার বাড়ি খাগড়াছড়িতে বেড়াতে আসে অপু চন্দ্র দাশ। সেখান থেকেই স্বপ্নীলের মামা প্রীতম দেব নাথ‘র সাথে রিছাং ঝর্ণায় বেড়াতে যায় অপু।
এ ঘটনাকে অনাকাঙ্খিত মন্তব্য করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এর আগেও গেল ৬ সেপ্টেম্বর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে রিছাং ঝর্ণার গভীর পানিতে ডুবে মলাই জ্যোতি চাকমা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মলাই জ্যোতি চাকমা পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার ছেলে। সে খাগড়াছড়ি পুলিশ লাইনস্ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited